বিনোদন
মিথিলাকে রেখে নতুন প্রেমে মজেছেন সৃজিত-সুস্মিতা!
টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। তবে এবার নতুন করে আলোচনায় এসেছেন সৃজিত ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা। পুরীর সমুদ্রতটে একসঙ্গে তোলা সেলফি ঘিরে ইতিমধ্যেই টালমাটাল গুঞ্জন ছড়িয়ে পড়েছে—সৃজিত কি তবে ডাইভার্ট হচ্ছেন?
গতকাল ছিল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। এ দিনটিতে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে ঘুরতে দেখা যায় সৃজিত ও সুস্মিতাকে। তারা একসঙ্গে ছবি তুলেছেন, এমনকি একে অপরের ছবি তুলতেও ব্যস্ত ছিলেন। ফলে এই ঘনিষ্ঠতাকে অনেকেই স্বাভাবিক চোখে দেখতে পারছেন না।
সম্প্রতি অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ডিয়ার মা–র প্রিমিয়ারে একসঙ্গে হাজির হয়েছিলেন দুজন। সেখানেই সাংবাদিকরা সরাসরি প্রশ্ন ছুড়ে দেন সম্পর্কের বিষয়ে। উত্তরে লাজুক হাসি দিয়ে সুস্মিতা বলেন, “আমরা খুব ভালো বন্ধু। এর বেশি কিছু বলব না। যে যা ভাবছে ভাবুক।”
একই প্রশ্ন করা হলে সৃজিত হেসে বলেন, “একটা সেলফি নিয়ে এত জল্পনা-কল্পনা! আমরা তো ২০২৫ সালে বাস করছি। রিল্যাক্স গাইজ, রিল্যাক্স।”
যদিও তারা সম্পর্কের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন, তবুও পূজার দিনে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঘিরে আলোচনা আরও জোরালো হয়েছে। অনেকেই মনে করছেন, শুধু ‘ভালো বন্ধু’ নয়, তাদের মধ্যে আরও বিশেষ কিছু ঘটছে। তবে সত্যিই সম্পর্ক এগোচ্ছে কি না—সেটিই এখন টলিপাড়ার সবচেয়ে আলোচিত প্রশ্ন।