বিনোদন

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা পলাশ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা পলাশ
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এবার বাস্তব জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। তাঁর ঘর আলো হয়ে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। খবরটি জানিয়ে পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে পলাশের কন্যাসন্তানের জন্ম হয়।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘কাবিলা’ চরিত্রে দেশজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা লেখেন, “আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।”

ভক্ত-অনুরাগীরা তার পোস্টে শুভেচ্ছার ঝড় তুলেছেন। কেউ মজার ছলে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আগে আপনাকে ভাই হিসেবে দেখতাম, এখন চাচা।” অন্য একজন লিখেছেন, “ভাই, দারুণ দিনে বাবা হলেন আপনি।”

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও কাজ করছেন পলাশ, আর নতুন বাবা হওয়ার খবরে তার জীবনে এসেছে এক ভিন্নরকম আনন্দ।