সারাবিশ্ব
মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’
মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড।
বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড এ ঘটনাকে মার্কিন বাহিনীর ওপর ইরানের ‘আকস্মিক হামলা’ বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্রই আকাশপথে প্রতিহত করা হয়েছে। এ হামলায় কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। একই সঙ্গে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
অন্যদিকে, এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা