সারাবিশ্ব

ফের সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম

ফের সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় আরও ৩টি ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আটটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ভেতরে আঘাত হেনেছে।

অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপিত ১০টি ড্রোন ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর থেকে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে ক্রমশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা