সারাবিশ্ব

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে বিশ্বের উপকার করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:২৫ পিএম

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে বিশ্বের উপকার করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে বিশ্বের জন্য উপকারী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, চলমান অভিযানে ইরানের সামরিক সক্ষমতার ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে।

ফ্লোরিডায় আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের এই অভিযান শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য নয়, বরং গোটা বিশ্বের স্বার্থে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর অভিযানে ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন, যাদের তিনি ‘অসুস্থ মানুষ’ বলে উল্লেখ করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অগ্রগতি অত্যন্ত সফল। তিনি বলেন, যদি ০ থেকে ১০-এর স্কেলে এই অভিযানের অগ্রগতি মূল্যায়ন করা হয়, তবে তা ১৫-এর সমান।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, সাম্প্রতিক হামলাগুলোতে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় কার্যকর আঘাত হানা হয়েছে, যার ফলে দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।