সারাবিশ্ব
জন্মদিনের কেকের ভেতর মৃত টিকটিকি, হাসপাতালে ভর্তি ১১
ছবিঃ সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রে জন্মদিনের কেক খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। পরে কেকের ভেতর একটি মৃত টিকটিকি পাওয়ার কথা জানা গেছে।
আজ রবিবার (১৬ আগস্ট) নালাসোপারায় এ ঘটনা ঘটে। আক্রান্তদের মধ্যে সাত শিশু ও চারজন নারী রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, কেক খাওয়ার পরপরই তারা পেট ও বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সবার শারীরিক অবস্থা স্থিতিশীল।
ঘটনাটি সামনে আসার পর মহারাষ্ট্রে খাদ্য নিরাপত্তা ও বেকারি পণ্যের মান নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগেও রাজ্যটির বিভিন্ন দোকান ও খাদ্যপণ্যের সংরক্ষণস্থলে অনিয়মের অভিযোগ সামনে এসেছিল।
সূত্র: এনডিটিভি