সারাবিশ্ব

নেতানিয়াহুকে সরাতে জোট গড়ছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকোট


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

নেতানিয়াহুকে সরাতে জোট গড়ছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকোট
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের লক্ষ্যে জোট গঠনের উদ্যোগ নিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। এরই অংশ হিসেবে বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে প্রথম জোট চুক্তি করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) আইজেনকোটের দল ইয়াশার জানিয়েছে, ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে জোট গঠনে সমঝোতা হয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। তবে বিরোধী দলগুলোও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।

সরকার গঠনের জন্য আইজেনকোটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে নেতানিয়াহু আবারও সরকার গঠনের সুযোগ পাবেন।

তবে কোনো পক্ষই সরকার গঠনে সফল না হলে আগামী বছর ইসরায়েলে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।