জাতীয়

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ
ছবি: সংগৃহীত

১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভাটি অনুষ্ঠিত হবে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরগুলোতে জানানোর অনুরোধ জানানো হয়েছে—
  ০২-৪১০৫৩২৯৪
  ০২-২২৬৬৪০৫১০
  ০২-২২৩৩৮৩৩৯৭

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানাতে বলা হয়েছে।