জাতীয়
সাক্ষীদের অতিরিক্ত তথ্য চেয়ে হয়রানি না করতে দুদক কমিশনের নির্দেশ
সাক্ষীদের অতিরিক্ত তথ্য চেয়ে হয়রানি না করার স্পষ্ট নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন জানায়, অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের কমিশন প্রণীত নমুনা নোটিশ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
সম্প্রতি দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সাক্ষ্য প্রদানের সময় শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট (যদি থাকে) এবং অভিযোগ সংক্রান্ত প্রমাণাদি চাওয়া যাবে। অভিযোগ সংক্রান্ত অতিরিক্ত তথ্য বা প্রমাণাদি চাওয়া আইন ও বিধির পরিপন্থী বলে কমিশন উল্লেখ করেছে।
কমিশন সূত্রে জানানো হয়, সব অভিযোগ সংশ্লিষ্ট সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সকলকে পুনরায় নমুনা নোটিশ যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।
