জাতীয়

পে-স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

পে-স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি
ছবি: সংগৃহীত

নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে এবং দ্রুত গেজেট প্রকাশের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

সংগঠনটি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশ থেকে পরিষদের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে লম্বিত পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় দেশের কোটি সরকারি কর্মচারীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মূল দাবিগুলো হলো:

- ১:৪ অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ

- ১২টি গ্রেডে বেতন পুনর্গঠন

- সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা ও সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণ

- নবম পে-স্কেল ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করা

- ২০১৫ সালের পে-স্কেল থেকে বাদ পড়া ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল

- বেতন জ্যেষ্ঠতা ফিরিয়ে আনা

- স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি ও পেনশন চালু

- গ্র্যাচুইটি হার ৯০% থেকে ১০০% করা

- পেনশন গ্র্যাচুইটিতে প্রতি ১ টাকার বিপরীতে ৫০০ টাকা নির্ধারণ

পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান বলেন, “৩০ নভেম্বরের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না এলে আন্দোলন কঠোর হবে। ৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনে মহাসমাবেশ ও টানা অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেেছ আলী। উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তারা কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানান।