জাতীয়

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তি থেকে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনে এবার রাজধানী থেকেই এ কার্যক্রম শুরু করা হবে।

এর আগে ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে সেই সফর স্থগিত করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, নির্ধারিত কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে পরে নতুন তারিখ জানানো হবে।