জাতীয়
পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আবদুল মান্নান
সচিব আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব আব্দুল মান্নান। বর্তমানে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিকল্পনা অনুবিভাগে কর্মরত রয়েছেন।
রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আব্দুল মান্নানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল হককে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এরপর নতুন চেয়ারম্যান হিসেবে আব্দুল মান্নানকে দায়িত্ব দেওয়া হলো।
জাতীয় নিয়ে আরও পড়ুন