জাতীয়
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের মন্ত্রিপরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতীয় সংসদ ভবন-এর মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বেশ কিছু নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আলোচনা ও অনুমোদনের বিষয়ও এজেন্ডায় ছিল বলে জানা গেছে।
সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন