জাতীয়

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে প্রতিবছর সাধারণ ছুটিও কার্যকর থাকবে।

রোববার ১ নভেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। একই নির্দেশনা কার্যকর হবে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও।

এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের পাশাপাশি সাধারণ ছুটিও কার্যকর থাকবে।