রাজধানী

রাজধানীতে পার্কিং করা শ্রাবণ পরিবহনের বাসে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

রাজধানীতে পার্কিং করা শ্রাবণ পরিবহনের বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার ৩ নভেম্বর রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কদমতলী থানার উপপরিদর্শক হাসান রহমান।

তিনি জানান, সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে বাসটিকে আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায়।

উপপরিদর্শক হাসান রহমান আরও জানান, বাসটির চালক ও সহকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১১টা ২০ মিনিটের দিকে তারা বাসটি ওই স্থানে পার্কিং করে খাবার খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন।