অর্থনীতি

এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০
ছবি: সংগৃহীত

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

সোমবার ২ নভেম্বর সন্ধ্যায় নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি জানিয়েছে, সোমবার রাত ৮টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

এর আগে গত ২৯ অক্টোবর ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি। তবে চূড়ান্তভাবে সিলিন্ডারটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা।