জাতীয়

প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আলাদা সেল গঠনের আহ্বান রাষ্ট্রপতির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম

প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আলাদা সেল গঠনের আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ‘প্রবীণ সেল’ গঠনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ৩ নভেম্বর বঙ্গভবনে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি ফেরদৌস আরা বেগমের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রবীণদের জন্য বয়স্ক ভাতা চালু, ৬৫ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের মেট্রোরেল, ট্রেন ও গণপরিবহনে ৫০ শতাংশ ভাড়া ছাড়, প্রবীণবান্ধব চিকিৎসাসেবা এবং সার্বজনীন সিনিয়র সিটিজেন কার্ড চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

রাষ্ট্রপতি প্রতিনিধিদলের উত্থাপিত দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন এবং এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।