সারাদেশ

আশুগঞ্জে পুলিশ ক্যাম্পে গুলিতে আত্মহত্যা করলেন এসআই


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

আশুগঞ্জে পুলিশ ক্যাম্পে গুলিতে আত্মহত্যা করলেন এসআই
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর নামের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার ৪ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার নিরাপত্তার দায়িত্বে পুলিশ ক্যাম্পে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করে। তাদের মধ্যে এসআই জাহাঙ্গীরও ছিলেন। বুধবার সকালে তার মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, বুধবার সকালে এসআই জাহাঙ্গীর আত্মহত্যা করেছেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।