রাজনীতি
চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জামায়াত আমিরের
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, চিকিৎসা সেবায় স্বচ্ছতা, বিবেকবোধ ও দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। তিনি মনে করেন, মানুষের আস্থা অর্জনে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে আরও মনোযোগী হতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থিত আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-এ ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষ হাসপাতাল ও পুলিশের কাছে নিরাপত্তা প্রত্যাশা করে। তাই চিকিৎসা সেবা শুধু শারীরিক সুস্থতার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়; রোগীর মানসিক স্বস্তি নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে তিনি দেশ, সরকার ও দলীয় নেতাকর্মীদের কল্যাণ কামনা করে সম্মিলিত মোনাজাতে অংশ নেন। তিনি সবার প্রতি দেশ উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।