রাজনীতি
অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন
ভোট কারচুপি, জাল ভোট, বিভিন্ন অনিয়ম এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।
আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন অনিয়ম বিবেচনায় নিয়ে প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
শেরপুর-৩ আসনে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা অন্তর্ভুক্ত। এখানে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।