সারাদেশ
চট্টগ্রামে কম্বলের গোডাউনে ভয়াবহ আগুন (ভিডিও)
চট্টগ্রামে কম্বলের গোডাউনে ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে হঠাৎ করেই গোডাউনটিতে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে সময় লাগতে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, একটি কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন