সারাদেশ

চুয়াডাঙ্গায় আড়াই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম

চুয়াডাঙ্গায় আড়াই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
চুয়াডাঙ্গায় আড়াই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গা শহরের হাটকালুগঞ্জ এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম ইমদাদুল হক (৪৫)। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে জেলা ডিবির এসআই তোরগুল হাসান সোহাগ ও এএসআই সাইফুল ইসলাম খাঁ-এর নেতৃত্বে একটি টিম শহরের হাটকালুগঞ্জ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ইমদাদুলকে গাঁজাসহ আটক করে।

উদ্ধার হওয়া আড়াই কেজি গাঁজা-সহ ইমদাদুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।