সারাদেশ
গোবিন্দগঞ্জে রাজনৈতিক মামলায় সাংবাদিক সাজু গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজনৈতিক মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজমতি সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া শাহ আলম সরকার সাজু স্থানীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাজু রাজনৈতিক ও সামাজিক নানা বিষয়ে সাংবাদিকতা করে আসছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে দায়ের করা একটি রাজনৈতিক মামলার সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে বলে জানা যায়। তবে এখন পর্যন্ত এই গ্রেফতার সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় সাংবাদিক সমাজ সাজুর গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে তার মুক্তি দাবি করেছেন।