খেলা

বন্ধুকে পেটানোর অভিযোগে তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০২:৩৭ পিএম

বন্ধুকে পেটানোর অভিযোগে তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি
জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাসকিন আহমেদ ফোন কলে সৌরভকে নিজ বাসায় ডাকেন। সেখানে পৌঁছানোর পর তাকে কিল-ঘুষি মেরে গুরুতর জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী সৌরভের ভাষ্য অনুযায়ী, তাসকিন আহমেদের সঙ্গে তার আগে থেকেই বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু কী কারণে এমন আচরণ তা তিনি বুঝে উঠতে পারছেন না।

 

taskin-2-Dhaka Prokah News-28-07-2025.jpg
জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

মিরপুর মডেল থানার একটি সূত্র অভিযোগের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য দিতে রাজি হয়নি। এদিকে অভিযোগ সম্পর্কে জানতে তাসকিন আহমেদ ও তার বাবা আব্দুর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।