খেলা

ফাইনালে ভারতের কাছে ১২ গোলে হেরে রানার্সআপ বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

ফাইনালে ভারতের কাছে ১২ গোলে হেরে রানার্সআপ বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ফাইনালে শেষ পর্যন্ত ভারতের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। লড়াই করেও হার এড়াতে পারেনি বাংলাদেশের নারী হ্যান্ডবল দল। বৃহস্পতিবার ২২ অক্টোবর বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে ২৮-১৬ গোলে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত ছাড়াও অংশ নেয় নেপাল ও মালদ্বীপ। শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় ভারত।

শিরোপা জিততে না পারলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ। সামনে দক্ষিণ এশীয় গেমস। তাই আসন্ন প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে এই টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দক্ষিণ এশীয় গেমসকে সামনে রেখে প্রায় তিন মাসের প্রস্তুতি শিবির করেছে বাংলাদেশ। সেখানে প্রাথমিকভাবে ৯০ জন খেলোয়াড়কে বিবেচনায় নেওয়ার পর চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ১৭ জন। এই প্রতিযোগিতা থেকে পাওয়া অভিজ্ঞতা আগামী আসরে কাজে লাগাতে চায় বাংলাদেশ দল।