শিল্প-সংস্কৃতি

ঢাকাপ্রকাশ-এ প্রকাশিত তিন ধারাবাহিক উপন্যাস বইমেলায়


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৫৩ এএম

ঢাকাপ্রকাশ-এ প্রকাশিত তিন ধারাবাহিক উপন্যাস বইমেলায়

রাত পেরুলেই ১ ফেব্রুয়ারি। শুরু ভাষার মাস। এদিন বিকাল ৩টায় পর্দা উঠবে অমর একুশে বইমেলার। আর এ বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে ঢাকাপ্রকাশ-এ প্রকাশিত তিন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন, শাহনাজ মুন্নী ও পশ্চিমবঙ্গের সৌরভ হোসেনের লেখা তিন ধারাবাহিক উপন্যাস। উপন্যাস গুলোর প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স।

উপন্যাস তিনটি যথাক্রমে, দেশবরেণ্য কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এর লেখা উপন্যাস শরণার্থীর সুবর্ণরেখা, সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নীর লেখা উপন্যাস স্নানের শব্দ ও রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কলকাতার সৌরভ হোসেনের লেখা উপন্যাস নেই দেশের নাগরিক।

বইগুলোর প্রকাশক মাওলা ব্রাদার্স এর পক্ষ থেকে জানানো হয়েছে মেলার প্রথম দিন থেকেই মাওলা ব্রাদার্স এর স্টল থেকে পাঠকরা বইগুলো সংগ্রহ করতে পারবেন।

/এএস