বিনোদন
আমি অনুতপ্ত, লজ্জিত সমাজ ও বউয়ের কাছে: জোভান
ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি একটি ফেসবুক ভিডিও বার্তায় অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি শুরু হয় একটি পডকাস্টের সাক্ষাৎকার থেকে, যেখানে তিনি তার প্রেমজীবনের কিছু ঘটনা শেয়ার করেন।
সেখানে তিনি বলেছিলেন, “সম্পর্কটি খুব অল্প সময়ের ছিল। শেষ হওয়ার পর মনে হয়েছিল সব কিছু ভেঙে পড়ছে। এমনও হয়েছে—মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।”
ভিডিও বার্তায় জোভান বলেন, “সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। যা বলেছি, তা আসল থেকে নয়, এগুলো ছিল স্ক্রিপ্টেড বা সাজানো। অনুষ্ঠান চলাকালীন এগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল এবং আমি একটু বেশি বলে ফেলেছি। এটি বলা আমার ঠিক হয়নি।”
তিনি আরও বলেন, “আমি অনুতপ্ত এবং খুবই লজ্জিত সমাজ ও আমার স্ত্রী-এর কাছে। আশা করি, আমার স্ত্রী আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” বার্তা শেষ করে মজার ছলে জোভান তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, “আর তো কিছু বলার নেই, সবই বলেছি।” ভিডিওতে দেখা গেছে, জোভান হাতে চিরকুট ধরে কথা বলছিলেন এবং মাঝে মাঝে ভুলেও যাচ্ছিলেন, তবে স্ত্রী পাশে বসে থাকায় দু’জনেই হেসে উঠেছিলেন।
যদিও ভিডিওটি মজার ছলে তৈরি করা হয়েছে, নেটিজেনদের মধ্যে এটিকে সবাই ইতিবাচকভাবে নিচ্ছেন না। অনেকেই মন্তব্য করেছেন, এমন বিষয় নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা ঠিক নয়।