সারাবিশ্ব

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন প্রস্তাব দিল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন প্রস্তাব দিল ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে ওমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে প্রণালির একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখার নতুন প্রস্তাব দিয়েছে তেহরান।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জানান, ওমান প্রস্তাব দিয়েছিল হরমুজ প্রণালির জাহাজ চলাচলের পথ দুই দেশের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার। তবে ইরান সেই প্রস্তাব গ্রহণ করেনি।

তিনি বলেন, ওমানের প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালিতে একটি নৌপথ তৈরি করা হবে, যার অর্ধেক থাকবে ইরানের আঞ্চলিক জলসীমায় এবং বাকি অর্ধেক থাকবে ওমানের জলসীমায়। এই ব্যবস্থায় জাহাজ ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করে ওমানের জলসীমা দিয়ে বের হতে পারবে।

কাজেম ঘারিবাবাদি জানান, ইরানের পক্ষ থেকে ওমানকে প্রস্তাব দেওয়া হয়েছে, হরমুজ প্রণালির যাতায়াত পথের একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে এবং ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া অংশও ইরানের নিয়ন্ত্রণে থাকবে।

তিনি আরও বলেন, ওমান এই প্রস্তাব মেনে না নিলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।