সারাবিশ্ব

আসামে ভূমিকম্প, কেঁপে উঠলো বাংলাদেশ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:০০ পিএম

আসামে ভূমিকম্প, কেঁপে উঠলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আসাম-এর দক্ষিণ সালমারা-মানকাচার এলাকায় শনিবার দুপুরে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন বাংলাদেশ-এর উত্তরাঞ্চলের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানোর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের কাছাকাছি এলাকায় হওয়ায় কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়। যদিও ভূমিকম্পের সুনির্দিষ্ট গভীরতা এখনো নিশ্চিত করা হয়নি।

অগভীর ভূমিকম্প হওয়ায় আসামের বিস্তীর্ণ এলাকা ছাড়াও বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মানুষ ঝাঁকুনি অনুভব করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।