সারাবিশ্ব

সৌদি আরবে ড্রোন হামলা, তীব্র নিন্দা জানাল পাকিস্তান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

সৌদি আরবে ড্রোন হামলা, তীব্র নিন্দা জানাল পাকিস্তান
ছবি: সংগৃহীত

সৌদি আরবে চালানো সাম্প্রতিক ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। সোমবার (২৭ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ধরনের উস্কানিমূলক হামলা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে সৌদি আরব-এর সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং শান্তি-সমৃদ্ধির প্রতি পাকিস্তানের ‘অবিচল সমর্থন’ পুনর্ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরবকে সহায়তায় পাকিস্তান সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

এ ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: মিডল ইস্ট আই