জাতীয়
অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৫২ কর্মকর্তার বদলি ও পদায়ন
বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরে একযোগে ৫২ জন কর্মকর্তার বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে কর্মরত ১২ জন অতিরিক্ত আইজিপিকে স্বীয় পদে নিয়মিতভাবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া সুপার নিউমারারি (অতিরিক্ত) পদ থেকে পদোন্নতিপ্রাপ্ত ছয়জন কর্মকর্তাকে নিয়মিত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে আরেক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর পরিবর্তন করা হয়েছে। পৃথক আরেক প্রজ্ঞাপনে ১৪ জন পুলিশ সুপারকে বদলি ও নতুন স্থানে পদায়ন করা হয়েছে।