জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বুধবার (১৮ ফেব্রুয়ারি) একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই তিনি সাভার ও ঢাকায় বিভিন্ন রাষ্ট্রীয় ও ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে।

সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। সোয়া ১২টার দিকে জিয়াউর রহমানের সমাধি এবং খালেদা জিয়ার সমাধি-তে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন তিনি।

দুপুর ১২টা ৪০ মিনিটে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করে দুপুর ১টায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় শেষে বিকাল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন তিনি।

এছাড়া বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার সূচি রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।