জাতীয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবিঃ সংগৃহিত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, আরও উন্নতির চেষ্টা করা হচ্ছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যত চাঁদাবাজ ও সন্ত্রাসী আছে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যসহ নানা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বাংলাদেশ নিযুক্ত হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। সীমান্তে যাতে আর কোনো বাংলাদেশি নাগরিক হত্যা করা না হয় সেই বিষয়ে তাদের বলা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে সেই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেবে সরকার।

এদিকে চট্টগ্রামে ব্যবসায়ীয় বাসায় গুলি বর্ষণের ঘটনা উল্লেখ সালাহউদ্দিন আহমদ বলেন, শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লাইসেন্সকৃত যেসব অস্ত্র এখনো জমা হয়নি সে ব্যাপারে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় কোনো লাইসেন্স দেওয়া হয়েছিল কিনা তা নিশ্চিত করতে একটি কমিটি করে দেওয়া হয়েছে।