জাতীয়
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সাবেক স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক।
সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার স্বামী মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ছিলেন।
মনিরুল ইসলামকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।