জাতীয়

সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম

সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’  
ছবিঃ সংগৃহিত

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ রহিত করে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও বিচারসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে বিধান প্রণয়নের লক্ষ্যে এই বিল আনা হয়।

আজ শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়।