জাতীয়

বক্তব্যের মাঝেই দুইবার লোডশেডিংয়ের কবলে আইনমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৩৭ পিএম

বক্তব্যের মাঝেই দুইবার লোডশেডিংয়ের কবলে আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অল্প সময়ের ব্যবধানে দুইবার লোডশেডিংয়ের কবলে পড়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েন আইনমন্ত্রী।

জানা গেছে, জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সংস্কার কার্যক্রম নিয়ে বক্তব্য রাখার সময় হঠাৎ মিলনায়তনের আলো নিভে যায়। অনুষ্ঠান চলাকালে একবার নয়, দুইবার লোডশেডিং হয়।

এরই মধ্যে আইনমন্ত্রীর বক্তব্যের সময় লোডশেডিংয়ের ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।

বিশেষজ্ঞদের মতে, দেশে চলমান এলএনজি টার্মিনালসংক্রান্ত জটিলতা ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এর প্রভাব গুরুত্বপূর্ণ ও বিশেষ আয়োজনেও লোডশেডিংয়ের মাধ্যমে দেখা যাচ্ছে।