সারাদেশ

ফরিদপুরে ডেঙ্গু কেড়ে নিল কলেজছাত্রী অহনার প্রাণ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম

ফরিদপুরে ডেঙ্গু কেড়ে নিল কলেজছাত্রী অহনার প্রাণ
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে মারা গেছেন সরকারি ইয়াসিন কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অহনা মায়া ধর কথা। মাত্র ১৮ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই কলেজছাত্রী।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অহনা মায়া ধর কথা সেখর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ধর ও দেবী রানি ধরের জ্যেষ্ঠ কন্যা। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে অহনা মায়া ধর কথার বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনা করা হয়েছে। একই সঙ্গে তার আত্মার শান্তি কামনায় সবার কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।