রাজনীতি
‘৫০ বছরের মধ্যে আ.লীগ আওয়াজ তুলতে পারবে না’
বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এবং জামালপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী ৫০ বছরের মধ্যে আওয়ামী লীগ আর কোনো আওয়াজ তুলতে পারবে না।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় গাজীপুরের কোনাবাড়ী নছের মার্কেট খোলাপাড়া এলাকায় গাজীপুরস্থ জামালপুর বাসীর আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রশিদুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও গার্মেন্টস ব্যবসায়ীদের অবস্থা ভালো যাচ্ছে না। অনেক শিল্প-কলকারখানা বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, ধানের শীষকে নির্বাচিত করলে আমাদের দেশ আবার আগের অবস্থানে ফিরে যাবে। আমাদের যে পরিকল্পনা আমাদের যে পলিসি এবং সরকার কিভাবে চলবে, ব্যবসায়ীরা কিভাবে চলবে, ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে চলবে, গার্মেন্টস কিভাবে চলবে এবং বড় ইন্ডাস্ট্রি কিভাবে হবে, বৈদেশিক মুদ্রা কিভাবে এদেশে আসবে সকল পলিসি, পরিকল্পনা আমাদের করা রয়েছে।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি
কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের সঞ্চালনায় এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মো. রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন প্রমুখ।