রাজনীতি

আগামী শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

আগামী শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইশতেহার প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে বলেন, ইশতেহার প্রণয়নের কাজ ইতোমধ্যে গুছিয়ে আনা হয়েছে।

তিনি আরও জানান, বিএনপি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে ইশতেহার প্রস্তুত করেছে। ৩১ দফা ও ২৭ দফাকে সামনে রেখে দেশব্যাপী পরিচালিত কর্মসূচি থেকে পাওয়া জনমত ও অভিজ্ঞতার আলোকে ইশতেহারটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ইশতেহার ঘোষণার মাধ্যমে বিএনপি নির্বাচনী রাজনীতিতে তাদের অবস্থান ও অগ্রাধিকার জনগণের সামনে তুলে ধরবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।