রাজনীতি
হার মেনে বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের নির্বাচনে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, “অভিনন্দন জনাব নাসির উদ্দিন চৌধুরী। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”
এ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৫টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী প্রায় ৫০,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
এবারের নির্বাচনে কেন্দ্রগুলোর প্রাথমিক ফলাফল প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা আশা প্রকাশ করছেন, নাসির উদ্দিন চৌধুরীর জয়ী হওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।