সারাদেশ

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে মা নিহত, মেয়ে আহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে মা নিহত, মেয়ে আহত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের সময় বাড়ির একটি পুরনো দেয়াল ধসে এক নারী মারা গেছেন এবং তার মেয়ে আহত হয়েছেন।

ঘটনাটি শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে ঘটে।

স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই বাড়ির দেয়াল ধসে পড়ে মা–মেয়ে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। আহত মেয়েকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৭ মাত্রা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা।

ভয়াবহ এই ভূমিকম্পের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।