সারাদেশ

চুয়াডাঙ্গা

হাসপাতালে মায়ের মৃত্যু, দেখতে এসে মারা গেলেন ছেলেও


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:৩৪ পিএম

হাসপাতালে মায়ের মৃত্যু, দেখতে এসে মারা গেলেন ছেলেও
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় ঘটেছে এক মর্মস্পর্শী ঘটনা। অসুস্থ হয়ে পড়ে যান মা, তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি। এরপর মাকে দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান ছেলে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে মৃত আলাউদ্দিনের স্ত্রী চায়না খাতুন নিজ বাড়ির সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

DHAKAPROKASH- chua news.jpg
ছবি: সংগৃহীত

চায়না খাতুনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার ছেলে সাইফুল ইসলাম (৪০)। কিন্তু মায়ের মৃত্যু সইতে না পেরে হঠাৎই তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা দ্রুত চেষ্টা চালালেও কিছুক্ষণের মধ্যেই সাইফুলও মৃত্যুবরণ করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, মা ও ছেলে প্রায় একই সময়ে হাসপাতালে মারা যান। অল্প সময়ের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে হাসপাতাল চত্বরে শোকের আবহ নেমে আসে।

আগামীকাল রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় বাগানপাড়ার পুরাতন গোরস্থান মসজিদ প্রাঙ্গণে মা-ছেলের জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।