জাতীয়
হাসপাতালে ড. মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন রাষ্ট্রপতি।
ড. মঈন খান বর্তমানে হাসপাতালের করোনারি পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন। বুকে ব্যথা অনুভব করায় বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ড. মঈন খানের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন