সারাদেশ

গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আটক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম

গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আটক
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার ম্যানেজার মো. রাহাত ইসলাম (৩৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) কলাপাড়া থানার এসআই ফেরকান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে।

কলাপাড়া থানার এসআই মো. ফেরকান মিয়া জানান, পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক আউটলেট শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের মৃত জব্বারের ছেলে রাহাত ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও আত্মসাতের পরিমাণ সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।