সারাদেশ

রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কর্মকাণ্ড, ২৭ তরুণ-তরুণী আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কর্মকাণ্ড, ২৭ তরুণ-তরুণী আটক
ছবিঃ সংগৃহীত

রংপুরের সরকারি বিনোদন উদ্যান চিড়িয়াখানায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়।

এ সময় ১৩ জন তরুণ ও ১৪ জন তরুণীকে আটক করা হয়। তাদের চিড়িয়াখানার বিভিন্ন বেঞ্চ, বিশ্রামের শেড এবং দর্শনার্থীদের কম যাতায়াত করা স্থান থেকে অসামাজিক কর্মকাণ্ডের সময় আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এ বিষয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।