সারাদেশ

জামিন নামঞ্জুর, কারাগারে মামুন


প্রতিনিধি, নাটোর
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৬:৩২ এএম

জামিন নামঞ্জুর, কারাগারে মামুন

নাটোর শহরের বলারীপাড়া মহল্লায় ভাড়া বাসায় কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক স্বামী মামুনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে নাটোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-১ এর বিচারক মো. মোসলেম উদ্দিন এই আদেশ দেন।

কোর্ট ইনস্পেক্টর নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে মামুনকে আদালতে আনে পুলিশ। আসামিপক্ষ তার জামিন আবেদন করে। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এ ঘটনায় রবিবার (১৪ আগস্ট) বিকালে নিহতের চাচাতো ভাই সাবের হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় মামুনকে আটকে করে সোমবার আদালতে পাঠায় পুলিশ।

আরও পড়ুন: 

শিক্ষিকার স্বামী মামুনকে আদালতে নেওয়া হলো

সেই শিক্ষিকার দাফন সম্পন্ন

মামুনের বিরুদ্ধে এলাকাবাসীর যত অভিযোগ

রাতে ওই ফ্ল্যাটে ৩ ঘণ্টা ছিলেন আটক স্বামী মামুন

সেই শিক্ষকের মৃত্যু নিয়ে যা বললেন আটক স্বামী 

ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষকের মরদেহ উদ্ধার

শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজছাত্র

এসজি/