সারাদেশ
বগুড়ার নতুন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান
মো. তৌফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বগুড়া জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন পেয়েছেন মো. তৌফিকুর রহমান। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি এর আগে খুলনা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক কাঠামোর ভারসাম্য বিবেচনায় এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা দ্রুতই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।
সারাদেশ নিয়ে আরও পড়ুন