সোশ্যাল মিডিয়া

শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে গভীর ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি-?’ আমাদের বাংলাদেশে আমরা যারা বিচারের জন্য লড়াই করি তাদের লাইফটাইম প্রশ্ন এইটা!’

তিনি লেখেন, ‘ইতিহাস দেখলে আমরা না পেয়েছি সাগর-রুনি হত্যার বিচার, না পেয়েছি আবরার ফাহাদের বিচার আর এখন শুরু হচ্ছে শহীদ ওসমান হাদির। কত বার যে তারা পেছাবে, সেটা আল্লাহই জানে। তবে আমাদের স্পষ্ট কথা, বিচার আমরা নিশ্চিত করেই ছাড়ব। কত মাস, দিন, ঘণ্টা সময় নেবেন?’