রাজধানী

দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক আব্দুল কাদির জানান, দুদকের প্রধান গেটের বিপরীত দিকে এসে একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণে কেউ আহত হয়নি।

তিনি আরও বলেন, “কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”