বিনোদন

সুইমিংপুলে পরীমনির নতুন লুক, নেটদুনিয়ায় ঝড়


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম

সুইমিংপুলে পরীমনির নতুন লুক, নেটদুনিয়ায় ঝড়
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি আবারও গ্ল্যামারাস লুকে নেটদুনিয়ায় আলোচনায় এসেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সুইমিংপুলে তোলা দুটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী।

কালো রঙের সুইমস্যুটে নীল জলের মাঝে প্রাণবন্ত ও স্বচ্ছন্দ ভঙ্গিতে দেখা গেছে পরীমনিকে। ছবি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটিতে ভক্ত-অনুরাগীদের নানা প্রশংসাসূচক মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যায়।

ছবিগুলোর একটিতে পানির মধ্যে চুল ঠিক করতে দেখা যায় পরীমনিকে। অন্য ছবিতে নীল জলে ভেসে থাকার মুহূর্ত ধরা পড়েছে। স্বাভাবিক ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে ছবিগুলোতে অভিনেত্রীর স্টাইলিশ লুক ফুটে উঠেছে।

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ারের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন পরীমনি। তার নতুন এই ছবিগুলোও এরই মধ্যে বিনোদনপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।